ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্নোগ্রাফি ভিডিওসহ ভুয়া পুলিশ সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৪
পর্নোগ্রাফি ভিডিওসহ ভুয়া পুলিশ সদস্য আটক
ফাইল ফটো

নারায়ণগঞ্জে জুবায়েদ আহমেদ সোহাগ (২৫) নামে এক ভুয়া সদস্যকে পর্নোগ্রাফি ভিডিওসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমাবার রাতে চাষাঢ়া রূপায়নের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হোফাজত থেকে একটি ভুয়া আইডি কার্ড ও পর্নোগ্রাফি ভিডিও উদ্ধার করা হয়।

আটককৃত জুবায়েদ আহমেদ সোহাগ কুমিল্লা জেলা দেবিদ্বার থানার কংশনগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

Advertisement

ডিবি পুলিশেরর উপপরিদর্শক অংকুর কুমার জানান, আটককৃত জুবায়েদ আহমেদ সোহাগ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে বাক বিতণ্ডা করছিল। এ সময় ডিবি পুলিশ সামনে গিয়ে তার পরিচয় জানতে চাইলে কথাবার্তা কোনো মিল পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে তার পরিচয়পত্র যাচাই বাছাই করে দেখা হলে ভুয়া প্রমাণিত হয়। পরে তার ব্যবহৃত মোবাইল চেক করা হলে পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!