ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৩ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সিলেটে ৩ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু
বিয়ানীবাজার থানা। ফাইল ফটো

সিলেটের বিয়ানীবাজারে ৩ সন্তানকে রেখে ফয়ছল আহমদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতের কোনো এক সময় নিজ ঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

ফয়ছল আহমদ উপজেলার মুড়িয়া ইউপির নওয়াগাঁও গ্রামের রমুজ আলীর পুত্র। তিনি কেন-কী কারণে আত্মহত্যা করেছেন তা রহস্যঘেরা। নিজের পরিবার-প্রতিবেশীসহ কেউই এ বিষয়ে মুখ খুলছেন না।

বিয়ানীবাজার থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!