এ সময় তার কাছ থেকে একটি ভুয়া এনএসআই পরিচয়পত্রও উদ্ধার করা হয়। পরিচয়পত্রে তার নাম লেখা মো. মাহমুদুল হাসান। এনএসআইয়ের সহকারী পরিচালকের পদবি ব্যবহার করেন তিনি।
আটককৃত মো. নাসির সর্দার খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহি গ্রামের মো. মমিন সর্দারের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপরে একটি প্রাইভেটকারের ভাড়া নিয়ে মো. নাসির সর্দারের সঙ্গে স্থানীয়দের বাগ্-বিতণ্ডা হয়। এ সময় তিনি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্য দাবি করেন। তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা মুন্সীগঞ্জের সিরাজদিখানের এনএসআইয়ের প্রতিনিধি ও সিরাজদিখান থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নাসির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।