ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে, নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে, নিহত ২
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে, নিহত ২- ছবি সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় অন্তত দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সংবাদমাধ্যমকে বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি ৯ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Advertisement

প্রতক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজিচালক, বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা গাড়িচাপা পড়ে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!