ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রজব গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রজব গ্রেফতার
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রজব গ্রেফতার

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুরের রফিক মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবু ইবনে রজব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

Advertisement

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কোতয়ালি থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত আসামি। 

র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামি আবু ইবনে রজব ৫ আগস্টের পরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!