জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ভারতীয় মালিকানাধীন মধু ও প্রসাধনী ফ্যাক্টরি ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে। পরবর্তীতে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে ঐ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে।
.png)