ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর প্রথম স্বামীর হাতে প্রাণ হারালেন দ্বিতীয় স্বামী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪
গৃহবধূর প্রথম স্বামীর হাতে প্রাণ হারালেন দ্বিতীয় স্বামী
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসমা বেগম নামের এক নারীর দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে হত্যা করেছে প্রথম স্বামী রমজান মাতুব্বর। রোববার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার ২নং ওয়ার্ডের কলম খয়রাতির ছেলে। ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বর ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামের সোনা উল্লাহ মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানাণ, আসমা বেগমের সঙ্গে রমজানের প্রথমে বিয়ে হয়। বিয়ের ৬ থেকে ৭ বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমাকে বাবার বাড়ি রেখে পালিয়ে ঢাকা চলে যায়। এর দুই বছর পরে আসমা বেগম আকবর আলীকে দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন পরে রমজান ফিরে এসে আসমাকে আবার বিয়ে করেন। এর কিছুদিন পর রমজান পুনরায় চলে গেলে দ্বিতীয় স্বামী আকবরকে বিয়ে করে বসবাস করতে থাকেন আসমা। এ ঘটনা নিয়ে রমজানের সঙ্গে আকবরের শত্রুতা দেখা দেয়।

Advertisement

নিহত আকবর আলীর পুত্রবধূ মঞ্জিলা বেগম জানান, রোববার দুপুরে তার শাশুড়ির প্রথম স্বামী রমজান মাতুব্বর একটি ধারাল অস্ত্র নিয়ে দ্বিতীয় স্বামীর আকবর আলীকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান আকবর আলী।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত বলেন, আকবর আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে রমজান মাতুব্বর। খবর পেয়ে ঘটনাস্থল খাড়াকান্দা পরিদর্শন করা হয়েছে। মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুন ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!