ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ৫০ মাসের বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২২ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলে ৫০ মাসের বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষকের দীর্ঘ ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের উদ্যোগে কলেজ চত্বরে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি মাহাবুল আলম, মেকানিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রহমান, টেলিকমিউনিকেশন বিভাগের ইন্সট্রাক্টর সুমন খান, সিভিল বিভাগের ইন্সট্রাক্টর আব্দুল্লাহ মাহমুদ, ইলেকট্রনিক্স বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর দুর্গা রানী, কনস্ট্রাকশন বিভাগের জুনিয়র ইন্সপেক্টর সুজন সরকার প্রমুখ। 

Advertisement

বক্তারা বলেন, দীর্ঘ ৫০ মাস যাবত ১৪ শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে আমরা ক্লাস করাতে পারছি না। এভাবে বেতন বন্ধ থাকলে আমাদের সংসার কিভাবে চলবে। তাই আমাদের বকেয়া বেতন পরিশোধ করে যেন ক্লাস নিতে পারি সেদিকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!