ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট পলিটেকনিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২২ সেপ্টেম্বর ২০২৪
সিলেট পলিটেকনিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

জানা গেছে, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকরা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদফতারাধীন সরকারি ৪৯টি পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও চাকরি রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করণের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

Advertisement

এতে নেতৃত্ব দেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক বিভাগের শিক্ষক হাবিবুর রহমান, মেকানিক্যাল বিভাগের শিক্ষক রাশিদুল হক, শিক্ষার্থী মো. সালেহীন, বোরহান উদ্দিন, জুবায়ের, কামরান, সুমাইয়া ইসলাম ও স্বর্ণা মনি প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!