ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনামূল্যে ১০০ পোষা প্রাণীকে টিকা দেবে সিভাসু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২৪
বিনামূল্যে ১০০ পোষা প্রাণীকে টিকা দেবে সিভাসু
ফাইল ফটো

আগামী ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে ১০০ পোষা প্রাণীকে জলাতঙ্কের টিকা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

ঐ দিন সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। এছাড়া ৩০ জন পোষা প্রাণীর মালিককে নিয়ে জলাতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

সিভাসুর পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস বলেন, বিনামূল্যে টিকাপ্রাপ্তি এবং সভায় অংশগ্রহণের জন্য পোষা প্রাণীর মালিকদের নিবন্ধন করতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতীত) ০১৩১৪-৩০০৬৫৫ নম্বরে নিবন্ধন করতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!