বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছে। উক্ত কারখানায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক শাহিন ভুইয়া এর সংগঠন সক্রিয় রয়েছে।
এদিকে রোববার সকালে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকরা আগস্ট-২৪ মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছে। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়ন রয়েছে।
.png)
এছাড়াও একইদিন সকালে টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা ৩ জন স্টাফের পদচুত্যসহ ৩ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছে। কারখানা এলাকায় শিল্প পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।