নিহত শিশুরা হলো উপজেলার জিন্নাগড় ইউপির ৫ নম্বর ওয়ার্ডের আবু নুরুউল্যাহর ৭ বছরের ছেলে মো. হামীম এবং উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. মনজু হাওলাদারের ১১ বছরের মেয়ে মোসা. মিনজু।
জানা গেছে, শনিবার সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সর্দার চৌমুহনীতে পৌছালে পেছন থেকে আরেকটি বেপরোয়া গতির অটোরিকশা অতিক্রম করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উল্টে যায় একটি অটোরিকশা। এ সময় ওই অটোরিকশার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পায় শিশু মোসা. মিনজু। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিনজুকে মৃত ঘোষণা করেন।
.png)
অপরদিকে, শনিবার দুপুর দেড়টার দিকে দুলারহাট-চরফ্যাশন আঞ্চলিক সড়ক দিয়ে বেপরোয়া গতিতে একটি অটোরিকশা চরফ্যাশনের দিকে যাচ্ছিল। ওই সময় শিশু হামীম স্থানীয় লতিফ মিয়ার দোকানের সামনে দিয়ে সড়ক পার হতে গেলে বেপরোয়া গতির অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশু হামীমকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহত ওই দুই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।