বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম ও আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. শাহবুদ্দীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২৭৫ টি ট্রাকে ১১৯৭৭.৬১ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে।
.png)
এছাড়া ৭১.২৯১ মেট্রিক টন চটের বস্তা ও ১ লাখ ৯২ হাজার ৩৬০ পিস রেডিমেড গার্মেন্টস রফতানি করা হয়েছে।
মো. শাহবুদ্দীন জানান, পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি ও অতিরিক্ত মাশুল আদায়সহ চার দফা দাবিতে গত রোববার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নেন আমদানিকারকরা। এরপর গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের উপস্থিতিতে আমদানিকারকদের চার দফা দাবি নিয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডের সঙ্গে বৈঠক হয়।
তিনি আরো জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় আমদানি-রফতানি চালুর সিদ্ধান্ত নেন তারা। বৈঠকে অনিয়ম দুর্নীতিসহ অতিরিক্ত মাশুল আদায় বন্ধের প্রতিশ্রুতি দেয় পানামা পোর্ট লিংক লিমিটেড।
পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল জানান, আলোচনায় উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ফলে আজ থেকে স্থলবন্দরে আগের মতোই ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।