শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে প্রতিদিনের ন্যায় কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে হাঁটতে বের হন শফিকুল ইসলাম। হাঁটতে হাঁটতে উপজেলার মুজিবনগর সড়কের ফকিরখালির কাছে পৌছলে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে শিক্ষক শফিকুল রাস্তার ওপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সকালে সড়কে লোকজন না থাকায় স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। শিক্ষক শফিকুলের লাশ নিজ বাড়িতে আনা হয়। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। শনিবার দুপুর ২টায় জানাজা শেষে কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি মো. আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।