বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ছিলেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ১৩ নম্বর ক্যাম্পের গুলা হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
.png)
তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা সূত্রে খবর আসে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।