বৃহস্পতিবার সকালে তাকে আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আটককৃত যাত্রীর কাছ থেকে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল ও ৪৪ হাজার আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্যমান প্রায় আড়াই কোটি টাকার সমান।
.png)