ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪
মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকা থেকে শাহজাহান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে  নৌবাহিনী।

বুধবার সংবাদ পেয়ে  অভিযান পরিচালনা করে নৌবাহিনী। ওই অভিযানে গুলিভর্তি একটি শটগানসহ শাহজাহান নামে এ সন্ত্রাসীকে আটক করা হয়। 

নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শটগান এবং তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!