বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন।
আসিফ উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভুট্টাসহ বিভিন্ন কিছু চুরি হচ্ছে। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। ২ দিন আগে চোর চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে। এ কারণে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে।
গতরাতে শুবলী দক্ষিণপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গরু চুরি করে ধানক্ষেত দিয়ে পাশের এম কে বি ইটভাটার রাস্তায় নিয়ে যায় চোরের দল। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে গ্রামবাসী। পরে গরু চুরির খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরদের ধাওয়া করে। এতে চুরি করতে আসা ৪ চোরের মধ্যে ৩ জন পালিয়ে যায়। এবং পিকআপচালক আসিফকে গ্রামবাসী আটক করে শুবলী স্কুল মাঠে বেদম পিটুনি দিলে সে মারা যায়।
স্থানীয়রা আরো জানান, দিনের পর দিন শুবলীসহ আশেপাশের গ্রামে চুরি হচ্ছে। আমাদের কৃষকের সম্পদ গরু। গরু চুরি হলে আমরা নিঃস্ব হয়ে যাব। এ কারণে গ্রামবাসী রাত জেগে পাহারা দেয়। রাতে চুরি করতে এসে চোর ধরা পড়ে মারধরে মারা যায়।
গরুর মালিক রেশমা খাতুন জানান, এলাকাবাসী গরুসহ চোর ধরেছে- খবর শুনে আমি গোয়ালঘরে গিয়ে দেখি আমার গোয়ালঘরের তালা ভাঙা আর গাভি নেই। আমার স্বামী ট্রাকচালক। সে বাড়িতে না থাকায় আমি নিজে মধ্যপাড়া গিয়ে দেখি চুরি হওয়া গাভিটি আমার। তখন আমি গাভিটি নিয়ে আসি।
নিহতের চাচাতো ভাই তানভীর আলম জানান, আসিফ ফল ব্যবসায়ী ও মাছ চাষি। গত ৬ মাস আগে থেকে পিকআপ ক্রয় করে নিজে চালায়। সে এখানে কীভাবে এলো বা তার নামে গরু চুরির মামলা আছে- এ বিষয়ে আমাদের জানা নেই। তবে সঠিক তদন্তের মধ্য দিয়ে এ ঘটনার রহস্য বের করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন জানান, গণপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে।