মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই কমেন্ট দেখে দিপংকরকে মারধর ও তার ঘরবাড়ি ভাঙচুর করার চেষ্টা করেন এলাকার লোকজন। অভিযুক্ত দিপংকর উপজেলার থানাধীন দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের দিপুল মন্ডলের ছেলে।
জানা যায়, মেসেঞ্জার গ্রুপ Motor Driving এ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন কমেন্ট করার সময় দিপংকর লিখেন ‘বলদ ইব্রাহিম ইসলামের জাতির পিতা’। এই কমেন্ট করার পর তাদের গ্রুপের Mirza Shikder নামে একজন জনসাধারণের কাছে বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্ট দেখে এলাকার লোকজন দিপংকরকে মারধর ও তার ঘরবাড়ি ভাঙচুর করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় পরিস্থিতি দেখে এলাকা থেকে পালিয়ে যান দিপংকর।
.png)