মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সতীশ রায় ঠাকুরের বাড়ি মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মুস্তফা কামাল এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।
.png)
ওসি মুস্তফা কামাল জানান, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একই গ্রামের সতীশ রায় ঠাকুর ঠেকাতে গেলে পেছন দিক থেকে তার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সতীশ।
তিনি আরো বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার পর দোষীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, সতীশ রায় ঠাকুরকে রাত সাড়ে ১২টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।