মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া আন্ডারপাস ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া আন্ডারপাশেন ওপরে ঢাকাগামী একটি মোটরসাইেকেল সামনের একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান। এ সময় গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ এসে তারা মরদেহ উদ্ধার করে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার এসআই জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ মোটরসাইকেলের চালক ফাহাদ মাস্তাসির তন্ময়ের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তানতর করা হয়েছে।