ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় মাদকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ভালুকায় মাদকসহ গ্রেফতার ৩
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১২ পিস ইয়াবা ও ১২ গ্রাম হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মামুন (৪৪), মো. মনির হোসেন (৩৫) ও মো. পারভেছ (২৮)। তাদের বাড়ি হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

Advertisement

জানা যায়, রাত ১১টার দিকে বিএ-৮০২৬ মেজর নোমান মুন্সীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ পিস ইয়াবা ও ১২ গ্রাম হিরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে ভালুকা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!