মঙ্গলবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরির সামনে অবস্থান করেন তারা। এ সময় আশুলিয়া সিএন্ডবি রোড (আনোয়ার জং সড়ক) এবং জিরাবো-বিশমাইল (দেওয়ান ইদ্রিস সড়ক) রোডে যানবাহন চলাচল বন্ধ হয়।
উল্লেখ্য, গতকাল ১৬ সেপ্টেম্বর রেডিয়ান্স মালিক পক্ষের সঙ্গে শ্রমিকরা আলোচনায় মিলিত হয়ে কোনো সিদ্ধান্তে না হওয়ায় মালিক রেডিয়ান্স কর্তৃপক্ষ ১৩(১) ধারায় ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে।
.png)
অপরদিকে, মাসকট গার্মেন্টস আগ থেকেই ১৩(১) ধারায় বন্ধ ছিল। সেনাটহল দল ও শিল্পপুলিশ ওই এলাকায় উপস্থিত রয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।