ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্থগিত 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্থগিত 
ছবি: সংগৃহীত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা ঘোষণা করা হয়েছে। 

রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের মুসলিম মার্কেটের অ্যাডভান্স আইটি ইনস্টিটিউটের হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সঞ্জয় বণিক।

তিনি বলেন, শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে ফেরার সময় হয়েছে। তবে জাতির যে কোনো ক্রান্তিকালে আবার রাস্তায় ফিরব। এছাড়াও দুর্নীতি-অনিয়ম মোকাবিলা করে শেরপুরের উন্নয়নে প্রয়োজনে মাঠে থাকবেন শিক্ষার্থীরা। 

Advertisement

আন্দোলনে নিহত শহীদদের প্রতি শোক এবং আহতদের সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সোমবারের পর থেকে শেরপুরে আমাদের সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো। এরপর কেউ বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কোনো কার্যক্রম চালু রাখলে তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিম দায়ী থাকবে না।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে কার্যক্রম শুরু হলে তা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!