নিহত সুফিয়া বেগম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্ন কর্মী পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পের সামনে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রাতে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের চাপায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।