ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে খিচুড়ি বিতরণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামে খিচুড়ি বিতরণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষ
ফাইল ছবি

কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুইজন আহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে মিলাদ শেষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আগে বাবু মিয়া নামের এক ছেলে রাঙ্গা মিয়াসহ কয়েকজনের কাছে খিচুড়ির প্যাকেট চান। এ সময় তারা না দিলে মসজিদেই বাগবিতণ্ডা হয়। পরে মিলাদ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। পরে বাড়ি বাড়ি খিচুড়ি বিতরণের সময় বাবু মিয়াসহ তার লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন।

এ সময় সোহান মিয়া (১৭) ও মিজানুর রহমান (২০) নামের দুজন আহত হন। পরে এলাকাবাসী তাদের চিলমারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কুড়িগ্রাম সরকারি হাসপাতাল রেফার্ড করেন। তারা একই ইউনিয়নের রমনা খামার এলাকার বাসিন্দা।

Advertisement

রাঙ্গা মিয়া বলেন, খিচুড়ি রান্নার কাজে যারা আমাদের সাহায্য করেছেন তাদের খেতে দেওয়া হচ্ছিল। এ সময় বাবুসহ কয়েকজন খিচুড়ির প্যাকেট চান। তখন না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে। এটা খুবই দুঃখজনক। 

চিলমারী মডেল থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!