ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে কুলিয়ারচরে সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে কুলিয়ারচরে সংঘর্ষ, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন আরো ১২ জন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মীর আরিফ মিলন (৫০) উপজেলার ছয়সূতি ইউপির মীরবাড়ির বাসিন্দা। নিহত মিলন আলেম উলামা পরিষদের একজন সদস্য।

জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-উলামা পরিষদের সদস্যদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরবর্তীতে আলেম-উলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ হয়। এ সময় আহত আলেম উলামা পরিষদের সদস্য মীর আরিফ মিলনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। বর্তমানে ছয়সূতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!