ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙে যায়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

Advertisement

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। সেসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে তাদেরও মৃত হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!