ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শয়নকক্ষে মেয়েকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার বাবা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শয়নকক্ষে মেয়েকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার বাবা
সোনাইমুড়ী থানা -ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মানিক ওরফে ঢাকাইয়া (৪৫) উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের মৃত এনায়েত উল্যাহ খোকনের ছেলে।  

রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ভোর রাতের দিকে ভিকটিম (১৬) তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। অভিযুক্ত মানিক ওরফে ঢাকাইয়া চুপিসারে ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করেন। এরপর ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় ভিকটিম চিৎকার করলে তার মা শয়ন কক্ষে এসে ভিকটিমকে আসামির কবল থেকে উদ্ধার করেন। তখন আসামি এ বিষয়ে কাউকে কোনো কিছু বললে ভিকটিম ও তার মাকে প্রাণে হত্যার হুমকি দেন।

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামী আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!