ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে শতশত ফিশিংবোট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে শতশত ফিশিংবোট
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে। এদিকে, আবহাওয়া বিভাগ জারি করেছে তিন নম্বর সতর্ক সংকেত।

সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিং বোট মাঝি ইলিয়াস হোসেন শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। প্রবল ঝড়ো বাতাস, প্রচণ্ড ঢেউ এবং বৃষ্টিতে সাগরে টিকতে না পেরে শতশত ফিশিং বোট সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, গত দুইদিন যাবত সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সাগরে জাল ফেলতে না পেরে তাদের মাছ ধরার ট্রলারগুলো উপকূলের মহিপুর, কুয়াকাটার নিদ্রা ছকিনা, পাথরঘাটা ও রায়েন্দাসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

Advertisement

জেলে মোজাহার আলী বলেন, সাগর উত্তাল, আমার ফিশিংবোটে ১০ জন জেলেকে নিয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছি। 

পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে অনেক ফিশিং বোট সুন্দরবনের ভেদাখালি খালসহ বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!