ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরের মেঘনায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ভোলা-রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। 

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরি ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৫টি লঞ্চ-ট্রাক রয়েছে। এরমধ্যে ১টি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য ৪টি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীরহাট ঘাটে নোঙর করা আছে।

Advertisement

মজুচৌধুরীর হাট ফেরী ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বলেন, এর রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানী ও কনকচাপা রয়েছে। বৈরি আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল বেশি এ রুটে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!