ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৪
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ফাইল ফটো

বরিশালে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের রথবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর হোসেন কাজী ও ইজিবাইক চালক হেলাল শরিফ। তার বাড়ি গৌরনদী উপজেলায়।

স্থানীয়রা জানান, ভোরে উপজেলার খাজুরিয়া যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও ট্রাকটি পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নূর হোসেন কাজী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক হেলাল শরিফকে বরিশাল শেবাচিমে নেয়া পথে তিনিও মারা যান।

Advertisement

আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!