ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১১ দফা দাবিতে হক অ্যান্ড কোম্পানির শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
১১ দফা দাবিতে হক অ্যান্ড কোম্পানির শ্রমিকদের অবস্থান কর্মসূচি
হক অ্যান্ড কোম্পানি লিমিটেড এর মালিক আদম তমিজি হক। ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীতে ফ্যাক্টরি সিইও এর পদত্যাগসহ ১১ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন আদম তমিজি হকের মালিকাধীন হক অ্যান্ড কোম্পানি লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন চেরাগ আলী তিস্তার গেট এলাকায় শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেয়।

বিষয়টি সমাধানের লক্ষ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলমান রেখেছেন কারখানা কর্তৃপক্ষ। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

কারখানাটিতে এর আগে শ্রমিক অসন্তোষ না হলেও পরিবর্তিত পরিস্থিতিতে তাদের উত্থাপিত দাবিগুলো আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!