বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে কলকারখানা অধিদফতরে এ অভিযোগ প্রদান করেন শ্রমিকরা।
গত ২২-২৩ আগস্ট শ্রমিকরা জুলাই মাসের বেতন ও জুন মাসের ওভারটাইমের টাকার দাবিতে ফ্যাক্টরিতে দিবারাত্রি অবস্থান করেন। পরবর্তীতে মালিকপক্ষ আংশিক বেতন প্রদান পূর্বক ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে বাকি পাওনাদি ১০ সেপ্টেম্বর প্রদানের দিন ধার্য করে। ১০ সেপ্টেম্বর শ্রমিকদের বাকি পাওনাদি প্রদানে মালিকপক্ষ ব্যর্থ হয়।
.png)