ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের আবারো মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের আবারো মহাসড়ক অবরোধ
ফাইল ফটো

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উভয় লেন অবরোধের করে বিক্ষোভ করেন। এতে পায় এক হাজার শ্রমিক অংশ নেন। 

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উভয় লেন অবরোধের করে বিক্ষোভ করেন। এতে পায় ২ হাজার শ্রমিক অংশ নেন। 

Advertisement

পরবর্তীতে মঙ্গলবার রাত ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

১০ সেপ্টেম্বর ফ্যাক্টরির শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করার দিন ধার্য ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!