ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা ইপিজেডে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা ইপিজেডে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
ঢাকা ইপিজেড -ফাইল ছবি

ঢাকা ইপিজেডের সার্বিক পরিস্থিতি মঙ্গলবার স্বাভাবিক রয়েছে। সকাল ৮টার দিকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। 

ইপিজেডের অভ্যন্তরে কিংবা গেটের বাইরের রাস্তায় সাধারণ চাকরি প্রার্থীর নামে কোনো দুষ্কৃতিকারীর উপস্থিতি কিংবা কোনো প্রকার ভাঙচুরের ঘটনা ঘটেনি। 

ইপিজেডের সার্বিক নিরাপত্তার স্বার্থে সেনা, বিজিবি, র‍্যাব, এপিবিএন, শিল্প পুলিশ, ইপিজেডের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!