সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা।
এ সময় ডিইপিজেডের মেইন গেটের বাইরে আরো প্রায় শতাদিক শ্রমিক উপস্থিত ছিল। বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরি বিক্রি সাপেক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া পাওনাদি পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে।
.png)
মানববন্ধন শেষে বর্তমানে তিন শতাধিক শ্রমিক ইপিজেডের মেইন গেটের ভেতরে ও বাইরে অবস্থান করছেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন, শিল্প পুলিশ, বেপজার নিজস্ব নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ফ্যাক্টরি দুটি ব্যবসায়িক সমস্যার কারণে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ ঘোষিত হয়। সে সময় শ্রমিকদের পাওনাদির ৪০ শতাংশ পরিশোধ করা হয় এবং বাকি ৬০ শতাংশ ফ্যাক্টরি দুটি নিলামে বিক্রি সাপেক্ষে পরিশোধ করা হবে বলে শ্রমিকদের জানানো হয়। এরইমধ্যে লেনী অ্যাপারেলস বিক্রি করা গেলেও লেনী ফ্যাশন বিক্রি করা সম্ভব হয়নি। ফ্যাক্টরিটি বিক্রির জন্য ৪র্থ দফায় নিলাম আহ্বানের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।