সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী-সিলেট মহাসড়কের কুমারগাঁও এলাকায় রাস্তা অবরোধ করেন তারা।
জানা যায়, ওই কারখানার প্রতি মাসের প্রথম সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধের দিন ধার্য থাকলেও গত আগস্ট থেকে বেতন বকেয়া থেকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে আগস্ট মাসের বেতন দাবি করলে আগামী ১২ সেপ্টেম্বর বেতন দেওয়া হবে জানায় কর্তৃপক্ষ। এতে কারখানা বের হয়ে সড়ক অবরোধ করেন উত্তেজিত শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
.png)