রোববার (৮ সেপ্টেম্বর) এ মতবিনিময় সভা হয়। এতে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া ঐ দিন প্রধান অতিথি ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন বিকেল সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ী মন্দির পরিদর্শন করেন এবং ৫০টি দরিদ্র পরিবারের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করেন। বিকেল ৫টার দিকে তিনি গোদাগাড়ী উপজেলার গোগ্রামে অবস্থিত শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
.png)
সন্ধ্যা ৬টার দিকে তিনি নদওয়াতুল ইসলাম কওমি মাদরাসায় যান এবং মাগরিবের নামাজ আদায় শেষে তিনি রাজশাহীতে যাবেন বলে জানা যায়।