ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বার্ডস গ্রুপের ফ্যাক্টরি বন্ধ হওয়ার আশঙ্কা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৪
বার্ডস গ্রুপের ফ্যাক্টরি বন্ধ হওয়ার আশঙ্কা
ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে বার্ডস গ্রুপের মালিকানাধীন বার্ডস গার্মেন্টস শ্রমিকদের বেতন না দেওয়ায় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বার্ডস গার্মেন্টস শ্রমিকদের বেতন চলতি মাসের ৭-৮ তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও ঐ ফ্যাক্টরি কর্তৃপক্ষ আগামী ১০ সেপ্টেম্বর তাদের বেতন দেবে বলে জানিয়েছেন। অবশ‍্য এ বিষয়ে শ্রমিকদের মধ্যে অদ্যাবধি কোনো প্রতিক্রিয়া বা অসন্তুষ্টি পরিলক্ষিত হয়নি।

আগামী ১০ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন ও ভাতাদি পরিশোধ না করলে ঐ গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের সম্ভাবনা রয়েছে। ঐ কারখানায় প্রায় ১৮০০ শ্রমিক রয়েছে।

Advertisement

ঢাকায় অবস্থিত বার্ডস গ্রুপের ডিজিএম (এডমিন) সানবির আহমেদ জানান, ঢাকার বাইপাইলে অবস্থিত বার্ডস গ্রুপের ৪ টি ফ্যাক্টরি এরইমধ্যে তারা বন্ধ করে দিয়েছেন। এমতাবস্থায় যেকোনো সময় গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বার্ডস গার্মেন্টস ফ্যাক্টরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!