শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান মাসুদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
.png)
মোহাম্মদ হাতেম বলেন, শ্রীলংকায় যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো তখন সেখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে অস্থিরতা তৈরি করে কেউ তার দেশে হয়তো এটা নিয়ে যেতে চাইছে। আমি দেশের নাম উল্লেখ করলাম না।
তিনি আরো বলেন, গতকাল (শুক্রবার) ইন্ডিয়ার একটি পত্রিকায় এ ব্যাপারে নিউজ ছাপা হয়েছে। তাদের দেশে অনেক অর্ডার যাচ্ছে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, কারো উস্কানিতে পা দেবেন না। এর ফলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে। যারা বিদেশিদের দ্বারা লালিত-পালিত হয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তারা মরিয়া হয়ে চেষ্টা করছে। তাই আমাদের সতর্ক হতে হবে।