ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহপরানের মাজারে গান-বাজনা নিষেধ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৪
শাহপরানের মাজারে গান-বাজনা নিষেধ
ফাইল ফটো

সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে প্রতিবছর ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন কার্যক্রম চলতো। তবে এখন থেকে ওরসের নামে সেখানে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।

তিনি বলেন, খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি- মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় মাদকের ব্যবসা করা হয়, যা আমরা খাদিম পরিবার কোনোভাবে সমর্থন করি না। এগুলোর তীব্র নিন্দা জানাই। এখন থেকে বৃহস্পতিবারের গান-বাজনা বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করা হবে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরান মাজারে গান-বাজনা, মাদক সেবনের মতো কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে।

Advertisement

এর আগে, শুক্রবার বাদ জুম্মা নাচ-গান-মদ-জুয়া, গাজা, নৃত্যসহ বিভিন্ন কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!