ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৪
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাজশাহী মহানগরীর আম চত্বর সংলগ্ন নওদাপাড়াস্থ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন করেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।  এ সময় ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব।  

Advertisement

ধর্ম উপদেষ্টা  ঐ প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয় রাজশাহীতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!