শনিবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ (শায়খে চরমোনাই)।
.png)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা গাজী আতাউর রহমান।
আরো উপস্থিত থাকবেন আমিনুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, মাওলানা নেছার উদ্দিন কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা, মোহাম্মদ ফাইজ উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
গণ বিপ্লব পরবর্তী দলের সাংগঠনিক কাঠামো জোরদার করার লক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে ঐ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।