বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা প্রথমে আজাদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।