ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সালাফিয়্যাহ প্রিন্সিপালের পদত্যাগ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সালাফিয়্যাহ প্রিন্সিপালের পদত্যাগ
সালাফিয়্যাহ মাদরাসা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে ইশাআতুল ইসলাম আস সালাফিয়্যাহ মাদরাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীবাজার মাদরাসা মার্কেটের সামনের রাস্তায় প্রিন্সিপাল সাইদুর রহমানের পদত্যাগসহ অন্যান্য দাবিতে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইশাআতুল ইসলাম আস সালাফিয়্যাহ মাদরাসার দাওরা বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আলী, মো. আরিফুল, মো. ওমর ফারুক এবং মাদরাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ওসমান, মো. সাব্বিরুল ইসলামসহ মাদরাসার সব শিক্ষার্থীরা।

Advertisement

এক পর্যায়ে ইশাআতুল ইসলাম আস সালাফিয়্যাহ মাদরাসার প্রিন্সিপাল পদত্যাগ করলে ছাত্ররা মাদরাসায় চলে যায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!