বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বারহাট্টা উপজেলাস্থ সাহতা ইউপির দত্তগ্রামে সাবেক চেয়ারম্যান পল্টন চন্দ্র সরকারের বাড়ির সংলগ্ন মন্দিরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঐ ঘটনাকে কেন্দ্র করে সাময়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান পল্টন চন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কারণে পলাতক থাকায় এবং মন্দিরটি বাড়ি থেকে কিছুটা দূরত্বে অবস্থিত হওয়ায় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে।
এ ঘটনায় জড়িতের শনাক্তকরণে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।