ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দর্শনা স্থলবন্দরে বুধবারের চিত্র

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ২১:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
দর্শনা স্থলবন্দরে বুধবারের চিত্র
দর্শনা স্থলবন্দর -ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে বুধবার সর্বমোট ৯৩০ জন ব্যক্তি গমনাগমন করেছেন। এদিন এ বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হয়নি।

জানা গেছে, ঐ স্থলবন্দর দিয়ে ৩০৭ জন বাংলাদেশি এসেছেন। ভারতীয় নাগরিক এসেছেন ৩৮ জন আর তিনজন এসেছেন নেপালের নাগরিক।

স্থলবন্দর দিয়ে এদিন প্রস্থান করেছেন মোট ৫৮২ জন। এরমধ্যে বাংলাদেশি রয়েছেন ৫২৮ জন আর ভারতীয় রয়েছেন ৫৪ জন।

Advertisement

এই স্থলবন্দর দিয়ে গমনাগমনকৃত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। দর্শনা দিয়ে ঢাক-কলকাতা যাত্রীবাহী মৈত্রী ট্রেন চলাচলের মাধ্যমে কোনো গমনাগমন নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!