ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ৭ ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৪ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে ৭ ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগর সদর থানাধীন ২৮নং ওয়ার্ড শ্মশানঘাটের ময়লাস্তূপ থেকে ৭টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করা হয়। 

পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাদৃশ্য ককটেল বস্তুগুলো উদ্ধার করে ময়লাস্তুপের পাশে কাদা পানিতে গর্ত করে পুঁতে রাখে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওই এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!