মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফ্যাক্টরির প্রায় ৩৫০ থেকে ৪০০ জন শ্রমিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এ কর্মবিরতি পালন করে।
তাদের দাবি সমূহের মধ্যে ছিল, বেতন ভাতা বৃদ্ধি করা, সর্বনিম্ন বেতন ১২০০০ টাকা করা, প্রোডাকশনের উপরে ইনসেনটিভ প্রদান করা, প্রফিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা ইত্যাদিসহ ১৯ দফা লিখিত দাবি উত্থাপন করেছেন। কোম্পানির প্রধান কার্যালয়ের এক্সিউটিভ ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী মানিক চট্টগ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে বলে জানা যায়। উদ্ভূত পরিস্থিতিতে, তাদেরকে মঙ্গলবার এবং বুধবার দুইদিন ছুটি ঘোষণা করা হয়।
.png)
প্রসঙ্গত, বর্তমানে ওই কারখানায় পুরুষ ও নারীদের বেতন বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। পুরুষ ঘণ্টা প্রতি সর্বনিম্ন ২০০ টাকা এবং নারী শ্রমিকরা ঘণ্টা প্রতি সর্বনিম্ন ১৩০ টাকা হারে বেতন পাচ্ছেন। বর্তমানে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যা সমাধানের ব্যাপারে কাজ করছেন।